Open Topic Discussion > Campus News
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটায় ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
(1/1)
Prodigy:
১৭ জানুয়ারি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১১-২০১২ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় ভর্তি পরীক্ষায় নির্বাচিতদের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র এ তথ্য জানান।
নির্বাচিতদের তালিকা ও সংশ্লিষ্ট তথ্য ছাত্রউপদেষ্টা দফতরের নোটিশ বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.ru.ac.bd থেকে দেখা যাবে।
ভর্তি পরীক্ষায় নির্বাচিতদের ২৯ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি তারিখের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তাছাড়া নির্বাচন বাতিল বলে গণ্য হবে।
Navigation
[0] Message Index
Go to full version