Open Topic Discussion > Campus News
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর তপন কুমার
(1/1)
Prodigy:
সাভার, ১৭ জানুয়ারি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে(জাবি)নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক তপন কুমার সাহা। মঙ্গলবার বেলা ১২টা ৩৫ মিনিটে তাকে নিয়োগ দেয়া হয় বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার আবু বক্কর সিদ্দিক জানান।
উল্লেখ্য, জুবায়ের হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির অপসারণসহ শিক্ষকদের চারদফা দাবির পরিপ্রেক্ষিতে ১৬ জানুয়ারি প্রক্টর আরজু মিয়া পদত্যাগ করেন।
এদিকে সম্মিলিত শিক্ষক সমাজের ব্যানারে মঙ্গলবার সকালে সাধারণ শিক্ষকরা বিভিন্ন দাবি নিয়ে উপাচা্েযর কার্যালয়ের সামনে একঘণ্টা অবস্থান করেন।
Navigation
[0] Message Index
Go to full version