Open Topic Discussion > Campus News

জবির উন্নয়ন ফি কমলো

(1/1)

Prodigy:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ফি দুই হাজার টাকা কমিয়ে তিন হাজার টাকা নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ফলপ্রসূ আলোচনার পর রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘোষণা দেয়। 

অবশিষ্ট তিন হাজার টাকা আগামী ২০১২-১৩ শিক্ষাবর্ষ থেকে কমানোর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে উপাচার্য আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করবেন। 

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, রোববার সন্ধায় বিশ্ববিদ্যালয় উপাচার্যের সম্মেলন কক্ষে ন্দালনকারী ছাত্রছাত্রীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয় যে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের কাছ থেকে উন্নয়ন ফি বাবদ নেয়া পাঁচ হাজার টাকা এর মধ্যে দুই হাজার টাকা কম নেয়া হবে। অবশিষ্ট তিন হাজার টাকা আগামী ২০১২-১৩ শিক্ষাবর্ষ থেকে কমানোর বিষয়ে শিক্ষা মন্ত্রনালয়ের সঙ্গে বৈঠকে পর সিন্ধান্ত নেয়া হবে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রছাত্রীদের অবগতির জন্য জানানো হয়েছে যে, আগামী ২৫ জানুয়ারি ২০১২ জাতীয় সংসদ অধিবেশনে বিশ্ববিদ্যালয় আইনের ২৭/৪ ধারা উত্থাপনের জন্য কেবিনেট সচিবালয়ে প্রেরিত হয়েছে এবং একই সঙ্গে ছাত্রছাত্রীদের কারণ দর্শানো নোটিশ প্রত্যাহারের জন্য অভিযুক্তরা বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আবেদন করতে পারবে।

উন্নয়ন ফি কমানোর বিষয়ে ছাত্র ফ্রন্টের জবি শাখার সভাপতি সরিফুল ইসলাম বার্তা২৪ ডটনেটকে বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের দাবি মেনে নেয়ায় আমরা কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছি। দাবি মেনে নেয়ার মাধ্যমে প্রমাণিত হলো  যৌক্তিক দাবিতে ছাত্রদের  আন্দোলন কখনো বৃথা যায় না।”

বৈঠকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হাসনাহেনা, প্রক্টর অধ্যাপক ড. কামালউদ্দীন আহমেদ, ছাত্রকল্যাণ পরিচালক ড. অরুণ কুমার গোস্বামী ও আন্দোলনরত প্রগ্রতিশীল ছাত্রজোটের ছাত্রনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে, আন্দোলনকারী ছাত্রছাত্রীরা আন্দোলনের সকল কর্মসূচি প্রত্যাহার করে নেয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রত্যাহার করেন।

উল্লেখ্য বিশ্ববিদ্যালয় উন্নয়ন ফি পাঁচ হাজার টাকা কমানো এবং বিশ্ববিদ্যালয়  আইনের ২৭(৪) ধারা বাতিলে প্রধানমন্ত্রীর ঘোষণার বাস্তাবায়নের দাবিতে প্রগতিশীল ছাত্রজোট এবং সাধারণ শিক্ষার্থীরা প্রায় ১০ দিন ধরে  আন্দোলন করে আসছে।

বার্তা২৪ ডটনেট

Navigation

[0] Message Index

Go to full version