Open Topic Discussion > Campus News
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এমবিএ (ইভিনিং) ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
(1/1)
Prodigy:
কুমিল্লা ১৭ জানুয়ারি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এমবিএ (ইভিনিং) কোর্সের ভর্তিপরীক্ষা ২০ জানুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
ব্যবসায় প্রশাসন ও ব্যবস্থাপনা অনুষদের দুই বছর মেয়াদী এমবিএ প্রোগ্রামে ভর্তির জন্য ৩১ জানুয়ারি ২০১২ তারিখ পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে।
জনতা ব্যাংকের বিশ্ববিদ্যালয় ও কান্দিরপাড় শাখা থেকে এক হাজার টাকার বিনিময়ে আবেদনপত্র সংগ্রহ করা যাবে।
আবেদনপত্রের সঙ্গে তিন কপি পাসপোর্ট আকারের রঙিন ছবি ও সব পরীক্ষার সনদপত্রের কপি জমা দিতে হবে।
এমবিএ প্রোগ্রামে মোট ৬৬ ক্রেডিট পড়ানো হবে। মেজর বিষয় হিসেবে একাউন্টিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট স্টাডিস (এইচ আর এম ও আই এম) অর্ন্তভুক্ত রয়েছে।
স্নাতক ডিগ্রিপ্রাপ্ত যে কোনো শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তবে শিক্ষাগত যোগ্যতায় অবশ্যই ছয় পয়েন্ট থাকবে হবে (পয়েন্ট সংক্রান্ত তথ্য ওয়েব সাইটে পাওয়া যাবে)। তবে একটির বেশি তৃতীয় শ্রেণী/বিভাগ গ্রহণযোগ্য নয় বলে জানা গেছে.
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট http://www.cou.ac.bd এ বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
Navigation
[0] Message Index
Go to full version